‘আমেরিকাকে রুখতে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ২১:৫১
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি/ ছবি: সংগৃহীত
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, দীর্ঘস্থায়ী যুদ্ধে আত্মরক্ষার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত, আমেরিকার মতো নয়।
সোমবার (০২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গত ৩০০ বছরে ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি। দেশটির সশস্ত্র বাহিনী কখনোই প্রতিরক্ষা ছাড়া আক্রমণ চালায়নি বলেও উল্লেখ করেন তিনি।
লারিজানি বলেন, ‘আমরা নিজেদের এবং আমাদের ছয় হাজার বছরের সভ্যতাকে দৃঢ়তার সঙ্গে রক্ষা করব, যতই খরচ হোক না কেন। শত্রুরা তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হবে।’
তিনি আরও বলেন, ইরান দীর্ঘমেয়াদি সংঘাতে আত্মরক্ষার সক্ষমতা রাখে এবং দেশটি স্বৈরাচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে।
এএস/

