ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১৬:৫৮
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবার (৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ১৭৬ জন শিশুসহ ৭৪২ জন বেসামরিক নাগরিক মারা গেছেন।
ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি সোমবার বলেন, ইরানের ৯টি হাসপাতালে হামলা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যবস্তু করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
তেহরানের গান্ধী হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগের জবাবে আইডিএফ দাবি করেছে যে, ‘হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গান্ধী হাসপাতালে হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়কেই অভিযুক্ত করেছে।
এমবি

