দ্রুতই তেলের দাম ২০০ ডলারে পৌঁছাবে, হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ২৩:৪৪
হরমুজ প্রণালিতে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ মার্সা ভিক্টরি। ২৫ জুন, ২০২৫ তারিখে তোলা ছবি/ এএফপি
আমেরিকা–ইসরায়েল তাদের আগ্রাসন চালিয়ে গেলে ইরানও মধ্যপ্রাচ্যের ‘অর্থনৈতিক কেন্দ্রগুলোতে’ প্রতিশোধমূলক হামলা চালাবে। এতে বৈশ্বিকভাবে তেলের দাম লাগামছাড়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল ইবরাহিম জাব্বারি। খবর আল জাজিরার।
এই ইরানি সামরিক কর্মকর্তা বলেন, শত্রুর প্রতি আমরা বলতে চাই, তারা (আমেরিকা–ইসরায়েল) যদি আমাদের মূল স্থাপনাগুলোতে হামলার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরাও এই অঞ্চলের সব অর্থনৈতিক কেন্দ্রে হামলা চালাব।
তিনি আরও বলেন, আমরা হরমুজ প্রণালী বন্ধ করেছি। বর্তমানে তেলের দাম ৮০ ডলারেরও বেশি এবং শিগগিরই এটি ২০০ ডলারে পৌঁছাবে। ইরানিয়ান বার্তা সংস্থা ইসনার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বৈশ্বিক তেল বাণিজ্যের পাঁচ ভাগের এক ভাগই হরমুজ প্রণালী দিয়ে যায়। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রপ্তানিকৃত তরলীকৃত গ্যাসের বড় অংশও পরিবহন করা হয় এই প্রণালী দিয়ে। বিশ্বে দৈনিক মোট চাহিদার প্রায় ২০ শতাংশ তেলই হরমুজ প্রণালী হয়ে গন্তব্যে পৌঁছে।
এএস/

