Logo

আন্তর্জাতিক

সাইপ্রাসে যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ২৩:৫১

সাইপ্রাসে যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য

পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাসে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন আঘাত হানার পর সেখানে যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার (৩ মার্চ) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, তিনি সাইপ্রাসের প্রেসিডেন্টকে বলেছেন যে যুক্তরাজ্য ড্রোন প্রতিরোধ সক্ষমতাসম্পন্ন হেলিকপ্টার এবং আকাশ প্রতিরক্ষা ডেস্ট্রয়ার এইচএমএস ড্রাগন অঞ্চলটিতে মোতায়েন করছে।

গত সপ্তাহান্তে ইরান-নির্মিত একটি ড্রোন যুক্তরাজ্যের আরএএফ অ্যাক্রোটিরি ঘাঁটিতে আঘাত হানে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সংঘাতে যোগ দিতে অনীহা প্রকাশ করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর