Logo

আন্তর্জাতিক

ইরানে নতুন করে ইসরায়েলি হামলা, নিহত ১০৯৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:০২

ইরানে নতুন করে ইসরায়েলি হামলা, নিহত ১০৯৭

ইরানে ২৮শে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে

ইসরায়েল জানিয়েছে, তারা নতুন করে ইরানে হামলা শুরু করেছে। এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ভবনসহ শীর্ষ নেতৃত্বের বসবাসের স্থানগুলো লক্ষ্য করে হামলার তথ্য জানিয়েছিল ইসরায়েল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সব কিছু উপড়ে ফেলা হয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার অভিযান শুরুর পর তারা ইরানের দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

অন্যদিকে পাল্টা হামলায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলায় ছয়জন মার্কিন সৈন্য নিহত হওয়ার তথ্য জানা গেছে। 

এসব হামলায় ইরানে ২৮শে ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার রাত পর্যন্ত এক হাজার ৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। তাদের মধ্যে ১৮১ জন ১০ বছর বয়সী শিশু বলে জানিয়েছে সংস্থাটি। আহতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪০২ জনে, যাদের মধ্যে একশ জনই শিশু।

এই মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, কেবলমাত্র গত ২৪ ঘণ্টায়ই অন্তত ১০৪ টি হামলা হয়েছে। এই হামলা করা হয়েছে সামরিক ঘাঁটি, মেডিকেল সেন্টার এবং আবাসিক এলাকায়, জানিয়েছে এইচআরএএনএ।

এদিকে, ইরানে প্রায় তিনশটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। একইসাথে লেবাননের একাধিক লক্ষবস্তুতে হামলা করা হয়েছে বলে এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে আইডিএফ। গত ২৪ ঘণ্টায় শত শত যুদ্ধবিমান ও সামরিক বিমান একযোগে ইরান ও লেবাননে শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে বলেছে আইডিএফ।

তারা আরো জানিয়েছে, প্রতিরক্ষা প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী ধারাবাহিকভাবে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র : বিবিসি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান-ইসরায়েল যুদ্ধ ইরান নিহত হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর