ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১৭:১২
ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
শুক্রবার (৬ মার্চ) ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে শুক্রবার সকালে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যেই এসব বিস্ফোরণ ঘটে।
ইসরায়েল বলেছে, ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা ‘বড় পরিসরে’ বিমান হামলা শুরু করেছে।
এমবি

