Logo

আন্তর্জাতিক

কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে : ইরানের প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ২০:৩৫

কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে : ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বলেছেন, ইরানের শক্তি ও মর্যাদা রক্ষার কাজ দৃঢ়তার সঙ্গে অব্যাহত রয়েছে এবং কোনো ধরনের পিছু হটা ছাড়া এটি চলমান রয়েছে।

শুক্রবার (৬ মার্চ) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তা প্রকাশ করে এ অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে কিছু দেশের মধ্যস্থতার প্রচেষ্টায় প্রতিক্রিয়া জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, কিছু দেশ মধ্যস্থতার জন্য চেষ্টা শুরু করেছে। তাদের প্রতি আমাদের জবাব স্পষ্ট— আমরা অঞ্চলে স্থায়ী শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমাদের দেশের মর্যাদা ও শক্তি রক্ষার ক্ষেত্রে আমরা একটুও দ্বিধা করি না। মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে প্রধানত ওইসব দেশকে নিশানা করা উচিত, যারা ইরানের জনগণকে অবমূল্যায়ন করে যুদ্ধের আগুন জ্বালিয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান-ইসরায়েল যুদ্ধ ইরান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর