Logo

আন্তর্জাতিক

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৫:৪২

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত ওই বিমানটি যুদ্ধবিমানে মাঝ আকাশে জ্বালানি সরবরাহের কাজে নিয়োজিত ছিল।

শুক্রবার (১৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, ইরাকের আকাশসীমায় দুটি বিমানের মধ্যে একটি বিধ্বস্ত হয়েছে। অন্যটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিধ্বস্ত বিমানটি ছিল কেসি-১৩৫ মডেলের।

সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, “কোনো শত্রুর আক্রমণ বা ভুলক্রমে ছোড়া গোলার কারণে বিমানটি বিধ্বস্ত হয়নি। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে।” বর্তমানে উদ্ধার অভিযান চলছে বলেও জানানো হয়েছে।

অসমর্থিত সূত্রে জানা গেছে, বিমানটিতে পাইলটসহ ছয়জন ক্রু ছিলেন। তারা সবাই মারা গেছেন নাকি কেউ বেঁচে আছেন— এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর