যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের অপেক্ষায় আছে ইরান: গালিবাফ
কঠিন শাস্তির মুখে পড়বে মার্কিন মিত্ররা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১৯:১৭
যুক্তরাষ্ট্রের স্থল অভিয়ানের জন্য ইরানের সশস্ত্র বাহিনী অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সতর্ক করে বলেছেন, এটি করা হলে আঞ্চলিক মার্কিন মিত্ররা কঠিন শাস্তির মুখে পড়বে।
মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মার্কিন নাবিক ও মেরিন সেনা পৌঁছানোর খবর সামনে আসার পর গালিবাফ এমন মন্তব্য করলেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তাঁর উদ্ধৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, তেহরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার প্রচেষ্টায় গালিবাফ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছেন। তবে অ্যাক্সিওসের এই দাবি অস্বীকার করেছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

