Logo

আন্তর্জাতিক

জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৫:৪২

জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি

জাতিসংঘ থেকে ইসরায়েলকে সাময়িক বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুর্তুলমুস। 

ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ড বিল পাসের প্রস্তাবের তীব্র সমালোচনা করে তিনি এই আহ্বান জানান। 

ইস্তাম্বুলে আয়োজিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের ১৫২তম সাধারণ সভায় দেওয়া ভাষণে কুর্তুলমুস বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় দক্ষিণ আফ্রিকার ওপর আরোপিত নিষেধাজ্ঞার উদাহরণ টেনে আনেন। 

তিনি বলেন, ১৯৭৪ সালে যেমন বর্ণবাদের দায়ে দক্ষিণ আফ্রিকার সদস্যপদ স্থগিত করা হয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া উচিত।

বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, একটি নির্দিষ্ট ভূখণ্ডে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য পৃথক আইন কার্যকর করা কি বর্ণবাদ নয়? জাতিসংঘ বর্তমানে কেবল ক্ষমতাধর রাষ্ট্রগুলোর ইচ্ছানুযায়ী পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, এই সংস্থা গাজা সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক সহিংসতা বন্ধে পুরোপুরি ব্যর্থ হয়েছে। 

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি সব রাষ্ট্রের সমান সার্বভৌম অধিকার নিশ্চিত করার দাবি জানান। এছাড়া ইসরায়েলের বর্তমান কার্যক্রম উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের শত্রুতা উসকে দেওয়ার ঝুঁকি তৈরি করছে বলেও তিনি সতর্কবাণী উচ্চারণ করেন। ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের প্রায় ১৫৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সূত্র: টিআরটি


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন