Logo

আন্তর্জাতিক

সিএনএন

ইরান সংশোধিত প্রস্তাব দিতে পারে শুক্রবার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৫:৩৮

ইরান সংশোধিত প্রস্তাব দিতে পারে শুক্রবার

যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের একটি সংশোধিত প্রস্তাবের অপেক্ষায় আছে। যেটি আগামীকাল শুক্রবার ওয়াশিংটনের হাতে পৌঁছাতে পারে বলে সিএনএনকে জানিয়েছেন মধ্যস্থতায় জড়িত একাধিক সূত্র।

সূত্রগুলো জানান, ‘যুক্তরাষ্ট্র এখন ইরানের সংশোধিত শান্তি প্রস্তাবের অপেক্ষায় আছে। এটি শুক্রবারের মধ্যেই আসতে পারে।’

এর আগের প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট হতে পারেননি বলে জানিয়েছিলেন তাঁর প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় সময় বুধবার ট্রাম্প নিজেই বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার আলোচনা এখন টেলিফোনের মাধ্যমে চলছে। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রথম দফার সরাসরি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে এবং দ্বিতীয় দফা বাতিল হয়ে গেছে। তাই এখন আর ১৮ ঘণ্টার দীর্ঘ ফ্লাইটে ইসলামাবাদে যাওয়া হচ্ছে না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের যেকোনো প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া নির্ভর করবে তাতে থাকা পারমাণবিক কর্মসূচির ওপর। তারা এ বিষয়ে কতটা ছাড়া দেবে সেটির ওপর। তারা যদি পারমাণবিক অস্ত্রের আকাঙক্ষা বাদ না দেয়, তাহলে কোনো চুক্তিই হবে না।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন