Logo

আন্তর্জাতিক

ইউক্রেনে ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:১৮

অ
ইউক্রেনে ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত

ছবি : সংগৃহীত

ইউক্রেনে ড্রোন হামলায় রাশিয়ান এক সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) রাশিয়ার ইজভেস্তিয়া সংবাদপত্র জানিয়েছে, ইউক্রেনের ‘কামিকাজে’ ড্রোন হামলায় ঐ পত্রিকার এক সাংবাদিক নিহত হয়েছেন। অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ড্রোন হামলার শিকার হন তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইজভেস্তিয়ার ফ্রিল্যান্স প্রতিনিধি আলেক্সান্দার মারতেমিয়ানভকে বহনকারী একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। যোগাযোগের সুনির্ধারিত ক্ষেত্র থেকে অনেকটাই দূরে ছিল গাড়িটি। 

ইজভেস্তিয়া কর্তৃপক্ষ বলেছে, গাড়িটি রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের প্রধান শহর দোনেৎস্ক এবং উত্তরের হরলিভকা শহরকে সংযোগকারী একটি হাইওয়ে দিয়ে ভ্রমণ করছিল। 

রাশিয়ার সংবাদসংস্থা ‘রিয়া’ জানিয়েছে, সাংবাদিক আলেক্সজান্ডার মার্টিমাইনভ ইজভেস্তিয়া পত্রিকায় কাজ করতেন। তিনি এবং তার সহকর্মীরা রাশিয়া অধিকৃত গোরলিভকা শহরে গোলা বর্ষণের সংবাদ সংগহ্র করে ফেরার পথে তাদের গাড়িটি ড্রোন হামলার শিকার হয়। 

সংবাদসংস্থাটি আরও জানিয়েছে, হামলায় ‘রিয়া’র এক সাংবাদিক এবং অন্যান্য গণমাধ্যমের চার সাংবাদিক আহত হন। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মন্ত্রণালয়টির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিক্রিয়ায় এই ঘটনার নিন্দা জানিয়েছেন। একে ‘ইচ্ছাকৃত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছেন তিনি। 

জাখারোভা এই ঘটনাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারের ধারাবাহিকভাবে চালানো রক্তাক্ত নৃশংসতারই আরেক জঘন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন। জাখারোভার অভিযোগ, জেলেনস্কি সরকার তাদের মতাদর্শিক বিরোধীদের নির্মূল করতে প্রকাশ্যে বিভিন্ন সন্ত্রাসী কায়দা ব্যবহার করে থাকে। 

এদিকে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) জানিয়েছে, ইউক্রেন সংঘাতের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১৫ সাংবাদিক নিহত হয়েছেন। সিপিজে বলেছে, তারা সাংবাদিকদের মৃত্যুর কারণ তদন্ত করছে। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন