Logo

আন্তর্জাতিক

‎যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলা, বহু হতাহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:১২

‎যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলা, বহু হতাহত

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে একাধিক ব্যক্তি নিহত হয়েছে।

‎এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। খবর আল জাজিরার

‎শনিবার (১ আগস্ট) বিকেলের এ দুর্ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানিয়েছেন টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস।

‎তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, এখন আর জনসাধারণের জন্য কোনো হুমকি নেই।’ তবে নিহত ও আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। 

‎হিকস আরও বলেন, ‘ঘটনাস্থলে অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।’

‎প্রত্যক্ষদর্শী লেন কোয়েন জানান, তিনি রেস্তোরাঁটির কাছে একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি দেখেন, ড্রাইভ-থ্রু এলাকা থেকে একটি এআর-ধরনের রাইফেল হাতে এক ব্যক্তি বেরিয়ে আসে। পরে পিস্তলধারী আরেক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান।

‎তিনি আরও বলেন, রেস্তোরাঁর এক কর্মী বুকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে সেখানে তারা চিকিৎসাকর্মীদের জন্য অপেক্ষা করেন।

‎কোয়েন বলেন, ‘ওই নারীর অবস্থা খুবই গুরুতর ছিল। তিনি বেঁচে আছেন কি না, জানি না। আশা করি তিনি বেঁচে গেছেন।’

‎শহরের মুখপাত্র জশ পামার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিলেন। তবে তার পরিচয় নিশ্চিত করা এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

‎এদিকে, আইডাহোর সিনেটর মাইক ক্রাপো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জরুরি সেবাকর্মীদের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আইডাহোর প্রথম সাড়াদানকারী সদস্যদের দ্রুত পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ।’


‎বাংলাদেশের খবর/ এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন