Logo

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননে ৫ মাসে নিহত ৪৩৩৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৯:৫৫

ইসরায়েলি হামলায় লেবাননে ৫ মাসে নিহত ৪৩৩৫

চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৩৫ জন নিহত এবং ১২ হাজার ২৭৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আক্রমণ চালানোর চার দিন পর শুরু হওয়া এই হামলায় নিহতের বিশাল সংখ্যা প্রকাশ পায় লেবানন কর্তৃপক্ষের বরাতে।

লেবানন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিশাল অংশ দখল করে রেখেছে এবং নিয়মিতভাবে বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে যাচ্ছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই দ্বিপাক্ষিক আলোচনার অংশ নয়।

শুক্রবার (৭ আগস্ট) লেবাননের এক কর্মকর্তা জানান, মার্কিন মধ্যস্থতায় হওয়া চুক্তির অধীনে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ যাচাই করতে সেনা পাঠাবে এমন কিছু দেশের তালিকা তৈরিতে দুই দেশ সম্মত হয়েছে। তালিকা থেকে চূড়ান্ত দেশগুলো নির্বাচন করবে যুক্তরাষ্ট্র। সূত্র: মিডল ইস্ট আই


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন