Logo

আন্তর্জাতিক

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৫ হাজার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৫ হাজার

নেপালে ভোটেকোশি নদীর ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন।

‎বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশ নিজেদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

নেপালের পুলিশ বলেছে, নেপালের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী ভারত থেকে এসব মরদেহ পাওয়া গেছে।

‎পুলিশ জানিয়েছে, বন্যার উৎপত্তিস্থল রাসুয়া থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫, ধাদিং থেকে ৫৯, চিতওয়ান থেকে ৩৪৮, গোর্খা থেকে ৬৬, তানাহুন থেকে ৩৮, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং প্রতিবেশী ভারত থেকে ৯টি মরদেহ পাওয়া যায়।

‎এসব মরদেহের মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

‎অপরদিকে ৯৫টি মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎আর ৯১১টি মরদেহের বিস্তারিত তথ্য পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

‎যাদের পরিবারের সদস্য নিখোঁজ হয়েছেন, তারা সেখান থেকে তথ্য জেনে প্রিয়জনকে শনাক্ত করতে পারবেন।

‎বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার অভিযানের জন্য ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ। তারা উদ্ধার অভিযানের পাশাপাশি ত্রাণ বিতরণ ও মরদেহ সংরক্ষণের কাজও করছেন।

‎অপরদিকে বন্যাকবলিত অঞ্চল থেকে ৬ হাজার ৫৪১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন।

‎আরও বন্যার শঙ্কা থাকায় অনেক পরিবারকে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া যান চলাচলের জন্য সড়ক মেরামতের কাজও চলছে। এসব কাজে পুলিশের সঙ্গে স্থানীয় প্রশাসনও যুক্ত রয়েছে।

‎গত বুধবার সকালে ভয়াবহ ওই আকস্মিক বন্যা আঘাত হানে। বন্যার পানির সঙ্গে বড় বড় পাথর নিচু অঞ্চলে চলে আসে। এতে ব্যাপক প্রাণহানি ঘটে।

‎ঘটনার ছয় দিন পার হয়ে যাওয়ায় যারা এখনো নিখোঁজ রয়েছেন, তাদের জীবন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। সূত্র: কাঠমান্ডু পোস্ট

‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন