বাংলাদেশকে ‘হারিয়ে যাওয়া ভাই’ বলল পাকিস্তান, দুশ্চিন্তায় ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২২:০২
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
বাংলাদেশকে ‘হারিয়ে যাওয়া ভাই’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার এবং আগামী মাসে তার ঢাকায় সফর করার কথাও রয়েছে। এমন পরিস্তিতিতে দুশ্চিন্তায় পড়েছে ভারত। এজন্য ভিন্ন মতাদর্শী হওয়ার পরও আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে নয়াদিল্লি।
শনিবার ভারতীয় একটি সংবাদমাধ্যম এমনটিই দাবি করেছে। ওই পত্রিকাটি বলছে, পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশকে ‘হারিয়ে যাওয়া ভাই’ আখ্যায়িত করার পর সিঁদুরে মেঘ দেখছে ভারত। মনে করা হচ্ছে, এবার তাই আফগানিস্তানের তালেবান সরকারকে কাছে টানতে আগ্রহী মোদি সরকার।
ওই পত্রিকাটির দাবি, আর এজন্যই তালেবান সরকারকে আর্থিক সাহায্যের পাশাপাশি আরও বিভিন্ন সহায়তার আশ্বাস দিয়েছে ভারত। ভারত সরকার মনে করছে, তাদের এই পদক্ষেপ একদিকে তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে মজবুত করবে। অন্যদিকে পাকিস্তানের অস্বস্তি বাড়াবে।
বিএইচ/

