Logo

আন্তর্জাতিক

বৈঠকে যোগ দিতে সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:৩০

অ
বৈঠকে যোগ দিতে সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

সিরিয়া পরিস্থিতি নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে শনিবার (১১ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।

রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, শাইবানিকে স্বাগত জানান সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খারেইজি।

রোববারের এ বৈঠকে তুরস্ক, ইরাক, লেবানন, জর্ডান, মিশর, ব্রিটেন, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) শীর্ষ কূটনীতিকরা অংশ নেবেন।

তুরস্কের কূটনৈতিক সূত্রগুলো আনাদোলুকে নিশ্চিত করেছে যে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও এই বৈঠকে অংশ নেবেন এবং সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন