Logo

আন্তর্জাতিক

ইয়েমেনের তিন প্রদেশে সেনাবাহিনী ও হুতিদের সংঘর্ষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:১২

অ
ইয়েমেনের তিন প্রদেশে সেনাবাহিনী ও হুতিদের সংঘর্ষ

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের তিনটি প্রদেশে হুতি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানায় তারা। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেপ্টেম্বরের নেট ওয়েবসাইট অনুসারে, মধ্য ইয়েমেনের মারিব, উত্তর ইয়েমেনের আল-জওফ এবং দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের তাইজ প্রদেশে সেনাবাহিনীর অবস্থানের উপর হুতিদের হামলার পর গত ২৪ ঘণ্টায় এই সংঘর্ষ শুরু হয়।

বিবৃতিতে দাবি করা হয়েছে, তিনটি প্রদেশে ফ্রন্টলাইন বরাবর অগ্রসর হওয়ার চেষ্টা করার পর হুতি বিদ্রোহীদের ব্যাপক মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে, হুতি গোষ্ঠী এই বিবৃতির বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রান্ডবার্গ ইয়েমেনজুড়ে টেকসই শান্তি ও স্থিতিশীলতার পথ প্রশস্ত করতে জাতীয় ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন