Logo

আন্তর্জাতিক

ভিডিও ধারণের পর একে একে ধর্ষণ করে ৬৪ জন, অভিযোগ কিশোরীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩৮

অ

মেয়েটির বয়স তখন মাত্র ১৩ বছর। এই বয়সেই যৌন নিপীড়নের মতো তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয় সে। ধারণ করা হয় নিপীড়নের ভিডিও। বেশ কয়েকজনের কাছে তা প্রকাশ করা হয়। তারপর টানা পাঁচ বছর ধরে একে একে ৬৪ জনের ধর্ষণের শিকার হয় মেয়েটি। নিপীড়কদের মধ্যে আছে ১৭ থেকে ৪৭ বছর বয়সী প্রতিবেশী, খেলার কোচ, এমনকি তার বাবার বন্ধুরাও।

ভয়াবহ ধর্ষণের এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা এখন পুলিশি হেফাজতে রয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীর বয়স এখন ১৮ বছর। ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে বাড়ি দলিত সম্প্রদায়ের ওই কিশোরীর। 

বিবিসি খবরে বলা হয়েছে, সরকারি একটি প্রকল্পের আওতায় কাজ করা পরামর্শক দল মেয়েটির বাসায় গেলে সে ধর্ষণের বিষয়ে মুখ খোলে। এরপর এ ঘটনায় বিভিন্ন আইনে এখন পর্যন্ত প্রায় ১৮টি মামলা করেছে পুলিশ। ঘটনা তদন্তে ২৫ সদস্যের একটি দল গঠন করা হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর বয়স যখন ১৩ বছর, তখন তাঁকে তাঁর এক প্রতিবেশী যৌন নিপীড়ন করে। ওই প্রতিবেশী তাঁর কিছু ছবিও তোলে। পরে ১৬ বছর বয়সে ওই নারীকে আবার যৌন নিপীড়ন করে। একই সঙ্গে নিপীড়নের সময় ধারণ করা ভিডিও বেশ কয়েকজনের কাছে প্রকাশ করা হয়। পরে তারাও তাঁকে কয়েক বছর ধরে ধর্ষণ করে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, দলিত ওই কিশোরী একজন অ্যাথলেট। খেলাধুলা-সংক্রান্ত বিভিন্ন ক্যাম্পে অংশ নেওয়ার সময়ও ধর্ষণের শিকার হতে হয়েছে তাকে। গত পাঁচ বছরে তিনবার সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ ওই কিশোরীর। 

এনআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন