ফিনল্যান্ডে জনতার হাতে আটক নেতানেয়াহু (ভিডিও)!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২০:৩৩
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনিদের ওপর ধারাবাহিক নির্যাতনের ফলে বিশ্বব্যাপী ঘৃণিত দখলদার ইসরায়েল। ফিনল্যান্ডের শান্তিকামী মানুষও পছন্দ করে না অবৈধ দেশটিকে। যার প্রতিফলন দেখা গেল সেখানকার একটি মিছিলে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ‘আলজাজিরা ইউরোপ’ (আরবি) ফেসবুক পেজে রাজধানী হেলসিঙ্কিতে অনুষ্ঠিত ইসরায়েলবিরোধী একটি মিছিলের ভিডিও শেয়ার করা হয়। তাতে দেখা যায়- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা বানিয়ে তাকে গ্রেপ্তারের দৃশ্য চিত্রিত করছে মিছিলে অংশগ্রহণকারীরা।
দৃশ্যটি দেখে প্রথমেই বোঝা মুশকিল যে, এটি নকল নেতানিয়াহু। মনে হবে- সত্যিই যেন জনতার হাতে গ্রেপ্তার দখলদার দেশটির সরকার প্রধান।
উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া এ হামলায় মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ৫৬৫ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আহত হয়েছেন অন্তত আরও এক লাখ ৯ হাজার ৬৬০ ফিলিস্তিনি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিএইচ/

