Logo

আন্তর্জাতিক

গাজার ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২১:৪৪

অ
গাজার ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল

প্রতীকী ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা আরও একজন সাংবাদিককে হত্যা করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় বর্বর আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের হাতে অন্তত ২০৪ জন ফিলিস্তিনি সাংবাদিক শহীদ হলেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) গাজার গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গাজা শহরের শেখ রেদোয়ান এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় আহত হওয়া সাংবাদিক মোহাম্মদ আল-তালমাস শাহাদাতবরণ করেছেন। তিনি বার্তা সংস্থার সাফায় কাজ করতেন। 

বিবৃতিতে বলা হয়েছে, আমরা আন্তর্জাতিক ফেডারেশন অফ জার্নালিস্ট, ফেডারেশন অফ আরব জার্নালিস্ট এবং বিশ্বের অন্য সমস্ত সাংবাদিক সংস্থাকে ইহুদিবাদী ইসরাইলের এই ধারাবাহিক অপরাধজ্ঞের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানাচ্ছি।

ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের অত্যাচার, নিপীড়ন এবং হত্যাযজ্ঞের মুখে গণমাধ্যমের স্বাধীনতা যাতে টিকিয়ে রাখা যায়, সেজন্য আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলোর প্রতি এই বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। 

গাজার গণমাধ্যম কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্য করে যে হত্যা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তার জন্য আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সম্পূর্ণভাবে দায়ী।

বিএইচ/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন