Logo

আন্তর্জাতিক

ভারতের সেনাপ্রধানের বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:৪১

অ
ভারতের সেনাপ্রধানের বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সন্ত্রাসবাদের ‘এপিসেন্টার’ হিসেবে উল্লেখ করার পর পাকিস্তানের সেনাবাহিনী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতির মাধ্যমে ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যের প্রতিবাদ করেছে। তারা প্রতিবেশী দেশের সেনাবাহিনীকে ‘রাজনীতি চর্চা’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

পাকিস্তান সম্পর্কে ভারতের সেনাপ্রধান নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘গত বছর জম্মু ও কাশ্মিরে নিহত জঙ্গিদের ৬০ শতাংশই পাকিস্তানের নাগরিক।’

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সেনাপ্রধানের বক্তব্য বাস্তবতা বিবর্জিত এবং ভারতের অক্ষমতার বহিঃপ্রকাশ। যেখানে রাষ্ট্র জনগণের উপর নিপীড়ন চালাচ্ছে, সেখানে প্রতিবেশী দেশকে দোষারোপ করা দ্বিচারিতা ও কাপট্যের উদাহরণ।

আইএসপিআরের আরও দাবি, ভারতীয় সেনাপ্রধান যখন সেনা কর্মকর্তা হিসেবে জম্মু ও কাশ্মিরে কর্মরত ছিলেন, তখন তিনি কাশ্মিরিদের ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছেন। এই বক্তব্যের মাধ্যমে পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীতে রাজনীতির প্রবাহের বিষয়টি তুলে ধরেছে।

বিবৃতিতে পাকিস্তান আরও জানায়, ভারতের সেনাবাহিনী সন্ত্রাস দমন অভিযানে নিরস্ত্র কাশ্মিরিদের ওপর নিপীড়ন চালাচ্ছে। কিন্তু কাশ্মিরিরা আন্তর্জাতিকভাবে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার চেয়ে আসছে, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রেজুলিউশনের মাধ্যমে স্বীকৃত।’

পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাপ্রধানের উপেক্ষিত গুরুতর সত্য তুলে ধরতে, উল্লেখ করেছে যে, ভারতের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা পাকিস্তানের ভেতরে নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সময় হাতেনাতে ধরা পড়েছেন। কিন্তু ভারতীয় সেনাপ্রধান এই গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষা করেছেন।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন