Logo

আন্তর্জাতিক

আটকের দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদে ইউনের অস্বীকৃতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:২৯

অ
আটকের দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদে ইউনের অস্বীকৃতি

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল তার স্বল্পকালীন সামরিক আইন নিয়ে জিজ্ঞাসাবাদে অংশ নিতে অস্বীকার করেছেন। গ্রেপ্তারের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বরের সামরিক আইন জারির কারণে বুধবার (১৫ ডিসেম্বর) ইউন সুক ইওলকে গ্রেপ্তারের পর সিউল ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছে। তার স্বল্পকালীন সামরিক আইন নিয়ে আজ জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি হননি তিনি।

অভিশংসিত প্রেসিডেন্টের আইনজীবী ইউন গ্যাপ-গিউন বার্তাসংস্থা ইয়োনহাপকে বলেন, 'গতকাল ইওল তার অবস্থান পুরোপুরি ব্যাখ্যা করেননি, তাই জিজ্ঞাসাবাদের আর কিছু নেই ‘

সিউল ডিটেনশন সেন্টারে স্থানান্তরিত হওয়ার আগে দুর্নীতিবিরোধী সংস্থা ইওলকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি নীরব ছিলেন। শুক্রবার (১৭ জানুয়ারি) আদালতের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত তাকে আটক রাখা হবে। 

দেশটির দুর্নীতি দমন সংস্থার মতে, ইউনের আইনজীবী এজেন্সিকে অবহিত করেছিলেন যে তিনি প্রাথমিক বিলম্বের পরে বিকেলে পুনঃনির্ধারণ করা আজকের জিজ্ঞাসাবাদে অংশ নেবেন না।

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারির ডিক্রি জারি করায় ইউনের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়ার পর প্রেসিডেন্ট সামরিক আইনের পক্ষে সাফাই দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে বলেন, ‘এটা অপরাধ নয়।’

গতকাল তার আইনজীবীরা ইউনের আটকের বৈধতা পুনর্বিবেচনার জন্য আদালতে আবেদন করেন।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন