Logo

আন্তর্জাতিক

আজ বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করবে ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫

অ
আজ বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করবে ইসরায়েল

ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি অনুমোদনের জন্য আজ শুক্রবার সকালে বৈঠকে বসবে ইসরায়েলি মন্ত্রীসভা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সম্প্রচারমাধ্যম কেএএন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ ১৫ মাস ধরে চলমান হামলা বন্ধে অবশেষে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল ও গাজার শাসক গোষ্ঠী হামাস। বুধবার (১৫ জানুয়ারি) উভয় দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়। আসন্ন রোববার (১৯ জানুয়ারি) এই চুক্তি কার্যকর হবে।

তবে চুক্তিটি অনুমোদনের জন্য বৃহস্পতিবার ইসরায়েলি মন্ত্রীসভার নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। কারণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ডানপন্থী মিত্রদের কাছ থেকে এই চুক্তির বিরুদ্ধে বিরোধিতার মুখোমুখি হচ্ছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি ও আমেরিকান কর্মকর্তাদের বরাত দিয়ে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, 'কাতার আলোচনাকে ঘিরে সর্বশেষ মতবিরোধ সমাধান করা হয়েছে।’

ক্ষমতাসীন জোটের শরিক শাস পার্টির নেতা নেসেট (ইসরায়েলি মন্ত্রীসভা) সদস্য আরেহ দেরি আরও বলেন, 'সব বাধা অতিক্রম করা হয়েছে এবং চুক্তি প্রক্রিয়া চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, 'এখন তারা চূড়ান্ত টেকনিক্যাল ওয়ার্ডিং নিয়ে ব্যস্ত।’

প্রসঙ্গত, রোববার থেকে কার্যকর হতে যাওয়া তিন ধাপের চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যে বন্দি বিনিময় এবং টেকসই শান্তি অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তি অনুযায়ী প্রথম দফায় বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ৪৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গাজায় গণহত্যার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন