Logo

আন্তর্জাতিক

আমার প্রশাসন ছাড়া যুদ্ধবিরতি চুক্তি কখনোই হতো না : ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫৯

অ
আমার প্রশাসন ছাড়া যুদ্ধবিরতি চুক্তি কখনোই হতো না : ট্রাম্প

ছবি : সংগৃহীত

তিনি এবং তার আসন্ন প্রশাসন চাপ সৃষ্টি না করলে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি কখনো হতো না বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা যদি এই চুক্তির সঙ্গে জড়িত না থাকতাম, তাহলে চুক্তি কখনোই হতো না।’ 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে অভিষেকের চারদিন আগে ড্যান বোঙ্গিনো শো’তে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফসহ তার দলের চাপ ছাড়া আলোচনা কখনোই চূড়ান্ত হতো না। 

তিনি বলেন, ‘আমরা চুক্তির গতিপথ পরিবর্তন করেছি এবংতা দ্রুতই করেছি। সত্যি বলতে আমি দায়িত্ব নেওয়ার আগে এটা একটা ভালো কাজ।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ ১৫ মাস ধরে চলমান হামলা বন্ধে অবশেষে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল ও গাজার শাসক গোষ্ঠী হামাস। বুধবার (১৫ জানুয়ারি) উভয় দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়। আসন্ন রোববার (১৯ জানুয়ারি) এই চুক্তি কার্যকর হবে।

সোমবার (২০ জানুয়ারি) ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের আগে রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে। 

এদিকে যুদ্ধবিরতি চুক্তির কৃতিত্ব নেওয়ার জন্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নিন্দা করেছেন এবং তাকে ‘অকৃতজ্ঞ’ বলেছেন ট্রাম্প। 

ট্রাম্প বলেন, ‘তিনি (বাইডেন) কিছুই করেননি। আমি যদি এটা না করতাম বা আমরা যদি না জড়াতাম তাহলে জিম্মিরা কখনোই বেরিয়ে আসতে পারতো না।’ 

উল্লেখ্য, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের মে মাসে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব করেছিলেন।

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন