Logo

আন্তর্জাতিক

সব সাংবাদিকেরই মত প্রকাশের অধিকার রয়েছে : ইইউ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৩:২৫

অ
সব সাংবাদিকেরই মত প্রকাশের অধিকার রয়েছে : ইইউ

ছবি : সংগৃহীত

সব সাংবাদিকেরই মত প্রকাশের অধিকার রয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুখপাত্র আনিতা হিপার। শুক্রবার (১৭ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলনে দুই সাংবাদিককে অপসারণের ঘটনার পর গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এ কথা জানান তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আনাদোলুর এক প্রশ্নের জবাবে ইইউ কমিশনের মুখপাত্র আনিতা হিপার বলেন, 'আমাদের অবস্থান সুপরিচিত এবং পরিষ্কার। আমরা বিশ্বাস করি সব সাংবাদিকেরই মত প্রকাশের অধিকার রয়েছে।’

প্রসঙ্গত, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সমাপনী সংবাদ সম্মেলনে তার বক্তব্য চলাকালীন গাজায় সহিংসতামূলক কর্মকাণ্ডে ব্লিঙ্কেনের জড়িত থাকার অভিযোগ করায় ও তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টার করায় সাংবাদিক ম্যাক্স ব্লুমেন্থাল ও স্যাম হুসেইনিকে বহিষ্কার করা হয়।

সংবাদ সম্মেলনে ম্যাক্স ব্লুমেন্থাল ব্লিঙ্কেনকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করেন, 'গাজায় ৩০০ সাংবাদিক আপনাদের বোমা হামলার লক্ষ্যবস্তু হয়েছেন। আমরা সবাই জানি মে মাসে একটি চুক্তি হয়েছিল। টনি, আপনি বোমা হামলা বন্ধ করার চেষ্টা করেননি। ইহুদীবাদের প্রতি আপনার অঙ্গীকারের জন্য কেন আপনি একটি নিয়মভিত্তিক আদেশ পরিত্যাগ করেছেন?’

ম্যাক্সের এ প্রতিবাদের পর কর্মকর্তারা তাকে ঘটনাস্থল ত্যাগ করতে বলেছিলেন। এ ঘটনার প্রতিবাদ করায় স্যাম হুসেইনি নামে আরেক সাংবাদিককে তিন পুলিশ কর্মকর্তা জোর করে সরিয়ে দেন।

হুসেইনিকে বের করে দেওয়ার সময় তার মন্তব্য ক্যামেরায় ধরা পড়ে। তিনি বলছিলেন, আমার কাছ থেকে আপনার হাত সরিয়ে নিন। আমি এখানে চুপচাপ বসে ছিলাম, কিন্তু এখন আমাকে দু-তিনজন লোক জোর করে ধরে রেখেছে। আর আপনি সংবাদপত্রের স্বাধীনতার কথা বলছেন? আন্তর্জাতিক সম্প্রদায় থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত সবাই বলেছে আপনারা গণহত্যা ও বৈষম্য করছেন। আপনি দোষী।’

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন