Logo

আন্তর্জাতিক

হিন্দুদের বাড়িতে ধারালো অস্ত্র রাখার আহ্বান ভারতীয় শিক্ষা প্রতিমন্ত্রীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৪৩

অ
হিন্দুদের বাড়িতে ধারালো অস্ত্র রাখার আহ্বান ভারতীয় শিক্ষা প্রতিমন্ত্রীর

সুকান্ত মজুমদার

এবার হিন্দুদের বাড়িতে ধারালো অস্ত্র রাখার আহ্বান জানিয়েছেন ভারতীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। হিন্দুদের উদ্দেশে তিনি বলেছেন, ‘ছেলেদের ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান। কিন্তু আগে ভালো হিন্দু বানান। যে নিজে ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন।’ 

রোববার রাজ্যের হুগলির ন্তিঘাটে রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে বিস্ফোরক এই মন্তব্য করেছেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নিজের ধর্ম-সংস্কৃতি রক্ষা করতে না পারলে ডাক্তার, ব্যারিস্টার যাই হোক, বাস্তবে অন্য কোথাও যেতে হবে তাকে। ধর্ম রক্ষায় একজোট হতে হবে। এলাকায় মন্দির তৈরি করুন।’

তবে সুকান্তের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন হুগলির তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুইন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুকান্ত মজুমদার বাংলার সংস্কৃতিই জানেন না। বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা চালিয়ে যায়। সেজন্য বই পড়া ছেড়ে অস্ত্র ধরার পরামর্শ দিয়েছেন। এখানেই তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য। তৃণমূল শান্তির পক্ষে।’

বক্তৃতায় বাংলাদেশ ঘেঁষা সীমান্ত পাহারায় বিএসএফের প্রশংসা করেছেন সুকান্ত। রাজ্য সরকারের জন্য সীমান্তের সব জায়গায় ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি। পুলিশের কোনো সাহায্য পাওয়া যায় না। সেই অভিযোগ করেছেন তিনি। সূত্র : সংবাদ প্রতিদিন

বিএইচ/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন