অন্য দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে চুরি করছে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১০:৩৯
ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন ওভাল অফিসে গিয়েই একের পর এক নানা প্রশাসনিক আদেশ জারি করছেন তিনি। এসব কাজের মাঝেই, পৃথিবীর অন্য দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে চুরি করছে বলে মন্তব্য করেছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘তারা আমাদের দেশে আসে এবং এসে আমাদের সম্পদ চুরি করছে।’
মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ওভাল অফিসে সাংবাদিকরা ট্রাম্পকে শুল্ক বিষয়ক প্রশ্ন করলে তিনি জবাবে বলেন, অন্যান্য দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে সম্পদ নিয়ে যাচ্ছে।
ট্রাম্প বলেন, ‘আমাদের দেশের একটি সমৃদ্ধ অর্থনৈতিক ভবিষ্যৎ রয়েছে।’
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করার প্রক্রিয়া শুরু করা সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেই সাথে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ক্যাপিটল হিলে হামলার সঙ্গে জড়িত প্রায় ১৫০০ সমর্থককে ক্ষমা করে দিয়েছেন তিনি। এতে দেশজুড়ে বিক্ষোভ দেখা দিয়েছে।
এসবি

