Logo

আন্তর্জাতিক

আমেরিকার শত্রুদের পরাজিত করাই মূল লক্ষ্য : ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৩:৩৭

অ
আমেরিকার শত্রুদের পরাজিত করাই মূল লক্ষ্য : ট্রাম্প

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুদের পরাজিত করাই তার প্রশাসনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের অভিষেক অনুষ্ঠানে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘নির্বাচনে জয় লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সঙ্গে তার সম্পর্ক।’ 

তিনি বলেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা। আমরা পরাজিত হবো না, অপমানিত হবো না। আমরা শুধু জিতবো, জিতবো এবং জিতবো।’ 

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের কমান্ডার-ইন-চিফ বল অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাকে বলতেই হবে, আমরা সত্যিই সামরিক বাহিনীর সহায়তায় জিতেছি।’

ট্রাম্প বলেন, পিট হেগসেথের নেতৃত্বে দেশ আবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পাবে যুক্তরাষ্ট্র। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষা সচিব হতে যাচ্ছেন পিট হেগসেথ।

ট্রাম্প বলেন, ‘আমরা একটি মজবুত আয়রন ডোম গড়ে তুলবো।’

ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবেই বলেছেন যে, তার প্রশাসন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে। তবে তিনি এটাও বলেন, ‘তা ব্যবহার করার প্রয়োজন পড়বে না আমাদের।’

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন ওভাল অফিসে গিয়েই একের পর এক নানা প্রশাসনিক আদেশ জারি করছেন তিনি।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন