Logo

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি নিয়ে বাইডেনের সমালোচনা করল ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১২:২৭

অ
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি নিয়ে বাইডেনের সমালোচনা করল ট্রাম্প

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলার সমালোচনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘বাইডেন গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তি আরও আগে নিশ্চিত করতে পারেননি।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'বাইডেন এটা করতে পারেননি। এটি কেবল আরোপিত ছিল। একে আমি সময়সীমাতে বেধে দিয়েছিলাম। এর ফলেই এই চুক্তি সম্পন্ন হয়।’

তিনি আরও বলেন, ‘জিম্মিরা ফিরে আসতে শুরু করেছে। আমি যদি এখানে না থাকতাম তবে তারা কখনও ফিরে আসতো না... তারা সবাই মারা যেত।’

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরায়েলে হামলার জন্য বাইডেন প্রশাসনের 'দুর্বলতাকে' দায়ী করে ট্রাম্প বলেন, ‘৭ অক্টোবর কখনোই হওয়া উচিত ছিল না। কাউকে মরতে হবে না। কিন্তু দুর্বলতার কারণে তারা তা ঘটতে দিয়েছে এবং তারপর এটি একটি বিপর্যয় হয়ে গেছে... ছয় মাস আগে এই চুক্তি হলে আরও ১১ জন জিম্মি জীবিত থাকতো।’

মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আমরা মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা ভাবছি। তবে এখন না।’

প্রসঙ্গত, গাজায় যুদ্ধবিরতি চুক্তির ছয় সপ্তাহের প্রথম পর্যায় ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়। যার ফলে ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি যুদ্ধ স্থগিত করা হয়।

তিন ধাপের যুদ্ধবিরতি চুক্তির মধ্যে রয়েছে বন্দি বিনিময় এবং টেকসই শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা।

এ সম্পর্কে বাইডেন বলেন, যুদ্ধবিরতির শর্তাবলী গত মে মাসে তিনি যে প্রস্তাবের রূপরেখা দিয়েছিলেন তার কাঠামোর উপর ভিত্তি করে করা হয়েছিল।

চুক্তির ঘোষণার পর এর কৃতিত্ব কার পাওয়া উচিত এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, 'এটা কি রসিকতা?’

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর থেকে গাজায় প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন