Logo

আন্তর্জাতিক

আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:০২

অ
আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন

ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিনকে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ফাইন গেল নেতা সাইমন হ্যারিসের স্থলাভিষিক্ত হয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ফিয়ানা ফেইলের নেতা মার্টিন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২২ জানুয়ারি) বেশ কয়েকবার পার্লামেন্ট স্থগিত হওয়ার পর সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত বিরোধের পর এই নির্বাচনী ভোট অনুষ্ঠিত হয়।

৬৪ বছর বয়সী ফিয়ানা ফেল নেতার পক্ষে ভোট পড়েছে ৯৫টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৭৬টি।

ভোটের পর মার্টিনকে তাওইসিচ (প্রধানমন্ত্রী) হিসেবে মনোনীত করার জন্য রাষ্ট্রপতি মাইকেল হিগিন্সকে অনুমোদন দেয় আইরিশ সংসদ, দ্য ডেইল।

তিনি হিগিন্সের কাছ থেকে তার অফিসের সিলমোহর গ্রহণ করতে আরাস অ্যান উইখতেরেইনে সফর করেছিলেন। 

সামজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে মার্টিন বলেন, ‘তিনি রাষ্ট্রপতি মাইকেল ডি হিগিন্সের কাছ থেকে তাওইসিচের সিল গ্রহণ করতে পেরে গভীরভাবে সম্মানিত।’ এরপর নতুন তাওইসিচ তার মন্ত্রিসভা গঠনের জন্য সরকারী ভবনে ফিরে আসেন।

আইরিশ সম্প্রচারমাধ্যম আরটিই জানিয়েছে, ‘মন্ত্রীসভার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হলে এবং নির্বাচনের সময় আইরিশ সংসদ পুনরায় বৈঠক করবে বলে আশা করা হচ্ছে।’

মাইকেল মার্টিন তার দল ফাইন গেল এবং আঞ্চলিক স্বতন্ত্রদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বিশ্বের অনেক পার্লামেন্ট বেশি ক্ষুব্ধ ও বিভেদমূলক হয়ে উঠেছে।’

মার্টিন বলেন, ‘তারা বিক্ষোভের বাগাড়ম্বর দ্বারা আধিপত্য বিস্তারকারী ফোরামে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের আগে এখানে থাকা প্রজন্ম আমাদের জন্য যে স্বাধীনতা এবং সুযোগগুলো অর্জন করেছে তা আমাদের কখনই হালকাভাবে নেওয়া উচিত নয়।’

পার্লামেন্টে ভোটাভুটির পর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন মার্টিনের নিয়োগকে অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে আইরিশ সাধারণ নির্বাচনের পরে মার্টিনের ফিয়ানা ফেইল দেশটির রাজনৈতিক অঙ্গনে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছিল।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন