Logo

আন্তর্জাতিক

মসজিদুল হারামে টানা ৪০ বছর বিদ্যুতের বিকল্প ব্যবস্থার প্রয়োজন হয়নি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ২০:০৮

অ
মসজিদুল হারামে টানা ৪০ বছর বিদ্যুতের বিকল্প ব্যবস্থার প্রয়োজন হয়নি

ছবি : সংগৃহীত

মক্কার পবিত্র মসজিদুল হারামে বিদ্যুতের সরবরাহ ব্যবস্থা এতটাই শক্তিশালী যে গত চার দশকে একবারও এর বিকল্প ব্যবস্থার প্রয়োজন হয়নি। বিদ্যুতের এই নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও নির্ভরযোগ্য অবকাঠামো।

হারামাইন শরিফাইনের সাধারণ প্রেসিডেন্সির সিইও গাজি আল-শাহরানি এক অনুষ্ঠানে জানান, মসজিদুল হারামে বিদ্যুতের জন্য ১১টিরও বেশি প্রধান ও ব্যাকআপ উৎস রয়েছে। 

তিনি বলেন, মসজিদটি ২৪ ঘণ্টা খোলা থাকে, ফলে এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, মসজিদুল হারামের সেবার মান উন্নত করতে স্মার্ট প্রযুক্তি ও আধুনিক সেন্সর ব্যবহারের পরিকল্পনা চলছে। এই উদ্যোগের মাধ্যমে মসজিদের সার্বিক ব্যবস্থাপনা আরও দক্ষ ও যুগোপযোগী হবে।

গত ৪০ বছরে কখনো বাইরের বিকল্প বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন না পড়া, মসজিদুল হারামের শক্তিশালী অবকাঠামোর একটি অনন্য উদাহরণ। এর ফলে প্রতিদিন লক্ষাধিক হাজি নিরবচ্ছিন্ন সেবা পেয়ে থাকেন।

-জিও নিউজ অবলম্বনে ইমাম হুসাইনের অনুবাদ

বিএইচ/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন