Logo

আন্তর্জাতিক

কুম্ভমেলায় আবারও আগুন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১০:০৭

অ
কুম্ভমেলায় আবারও আগুন

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভ মেলায় আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে মেলার রাস্তায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মেলার জন্য নির্ধারিত রাস্তায় দাঁড় করানো গাড়িগুলোতে হঠাৎ আগুন লেগে দু’টি গাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় মেলাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মহাকুম্ভে পৌঁছানোর জন্য নির্দিষ্ট রাস্তায় গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড় করানো ছিল। শনিবার ভোরে আচমকা একটি মারুতি গাড়িতে আগুন ধরে যায় এবং সেই আগুন পাশের আরেকটি গাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনীর ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

দমকল আধিকারিক বিশাল যাদব পিটিআইকে বলেন, ‘ভোর সাড়ে ৬টা নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি।’ তবে, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ১৯ জানুয়ারি কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের গীতা প্রেসের তাঁবুতে আগুন লেগে ৫০টিরও বেশি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়েও সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। 

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন