Logo

আন্তর্জাতিক

মণিপুরে ফের কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৩:০৯

অ
মণিপুরে ফের কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট

ছবি : সংগৃহীত।

মণিপুর রাজ্যের পশ্চিম ইম্ফল ও পূর্ব ইম্ফলে আবারও কারফিউ জারি করা হয়েছে। সেই সাথে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণ করে ছয়জনকে হত্যার প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সাত জেলায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বর্তমান পরিস্থিতির বিবেচনায় পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল, বিষ্ণুপুর, থৌবাল, কাকচিং, কাংপোকপি ও চুরাচাঁদপুর জেলার ইন্টারনেট পরিষেবা দুইদিনের জন্য স্থগিত রাখা হয়। ইম্ফল উপত্যকার জেলার কিছু অংশে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। ক্ষুব্ধ জনতা বেশ কয়েকজন কর্মকর্তার বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। 

মণিপুরের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার (১৫ নভেম্বর) জিরিবামের এক নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য তিনজনের মরদেহ শনিবার (১৬ নভেম্বর) পাওয়া গেছে। এ ঘটনায় ইম্ফলের খোয়াইরামবন্দ কিথেলে ছয়জনকে অপহরণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়। নিহতদের তিনজন নারী ও বাকি তিনজন শিশু। 

ধারণা করা হচ্ছে, মরদেহগুলো মেইতেই সম্প্রদায়ের। গত সপ্তাহে জিরিবাম জেলায় মণিপুর পুলিশ ও কুকি বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। ওই ঘটনার পর থেকে তারা নিখোঁজ ছিলেন। 

শুক্রবার সন্ধ্যায় মণিপুর-আসাম সীমান্তে জিরিবাম জেলার প্রত্যন্ত গ্রামের জিরিমুখের একটি নদীর কাছে তাদের মৃরদেহ পাওয়া গেছে। 

সরকারি তথ্য অনুযায়ী, সহিংসতার কারণে গত বছর কয়েক মাস মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। ওই সময় অন্তত ৬০ হাজার মানুষ গৃহহীন হন। তবে বেসরকারি পরিসংখ্যান বলছে, এই সংখ্যা আরো বেশি। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন