Logo

আন্তর্জাতিক

চীনের স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত ৮, আহত ১৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৩০

অ
চীনের স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত ৮, আহত ১৭

ছবি : সংগৃহীত।

পরীক্ষায় খারাপ ফলাফল করায় সাবেক এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে চীনের একটি কারিগরি স্কুলে ৮ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের ইক্সিং শহরের উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে এ ঘটনা ঘটে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

স্থানীয় পুলিশ জানায়, ২১ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি একই স্কুলের সাবেক শিক্ষার্থী। চলতি বছর তার স্নাতক পাস করার কথা ছিল। কিন্তু পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। 

পুলিশের ভাষ্যমতে, ‘তিনি (সন্দেহভাজন) রাগ প্রকাশ করতে স্কুলে এসেছিলেন। এসে তিনি এ ঘটনা ঘটান। 

স্কুলটির ওয়েবসাইটের তথ্য অনুসারে, সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। স্কুলটি সাংহাই থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এ স্কুলে শিল্প, নকশা, সিরামিক, ফ্যাশনসহ নানা বিষয়ে পড়াশোনা করা যায়। 

ইক্সিং শহরের পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে জরুরি পরিষেবাগুলো পূর্ণমাত্রায় কাজে লাগানো হচ্ছে। হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যত্নের ব্যাপারে খোঁজখবর রাখা হচ্ছে। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন