Logo

আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাড়িতে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৪১

অ
নেতানিয়াহুর বাড়িতে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ

ছবি : সংগৃহীত।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) নেতানিয়াহুর উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরের বাড়িতে এই বোমা নিক্ষেপ করা হয়।

এসময় সেখানে নেতানিয়াহু বা তার পরিবার কেউই উপস্থিত ছিলেন না। এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

রোববার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, ‘এ ঘটনা সমস্ত সীমা অতিক্রম করেছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এবং তার প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছে। তারা তাকে হত্যা করার চেষ্টা করছে।’

এ ঘটনায় তিনি নিরাপত্তা বাহিনী এবং বিচারিক সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। 

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক্স-এ একটি পোস্টে ঘটনার নিন্দা করে তদন্ত চলছে বলে জানিয়েছেন।

দেশটির নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভীর বলেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানি সমস্ত সীমা অতিক্রম করেছে। সবশেষ ফ্ল্যাশ বোমা নিক্ষেপের মাধ্যমে তা রেড লাইন অতিক্রম করেছে।’

এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়। তবে সে সময়ও বাড়িতে ছিলেন না নেতানিয়াহু। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন