Logo

আন্তর্জাতিক

মিয়ানমারের মধ্যাঞ্চলে জান্তার বোমা হামলা, নিহত ২২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:০৯

অ
মিয়ানমারের মধ্যাঞ্চলে জান্তার বোমা হামলা, নিহত ২২

ছবি : সংগৃহীত

মিয়ানমারের মধ্যাঞ্চলে জান্তা বাহিনীর বোমা হামলায় অন্তত ২২ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) মিয়ানমারের মান্দালয় অঞ্চলের মিঙ্গিয়ান টাউনশিপের সিঙ্গুত গ্রামের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার একটি স্কুল ও হাসপাতাল ভবন লক্ষ্য করে এ বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিমান হামলায় কমপক্ষে ১২ বিদ্রোহী নিহত হয়েছে এবং শিশু ও স্বাস্থ্যকর্মীসহ বেসামরিক নাগরিকরাও প্রাণ হারিয়েছেন।

স্থানীয় প্রতিরক্ষা দলের এক সদস্য জানিয়েছেন, বিদ্রোহীরা যে ভবনটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল, সেখানে দুটি বোমা ফেলা হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জান্তা সরকার ও বিদ্রোহীরা একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে যা গত ১৮ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে সপ্তম দফা শান্তি আলোচনায় জান্তা ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির মধ্যে এই যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়।

অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স রিপোর্ট অনুসারে, নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৬ হাজার ১০৬ জন বেসামরিক লোক নিহত হয়েছে। যদিও এটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাতমাদাও নামে পরিচিত মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক শুরু করা অভ্যুত্থানের পর থেকে চলমান লড়াইয়ে হতাহতের অন্তর্ভুক্ত নয়।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন