Logo

আন্তর্জাতিক

গাজায় ১০০ মসজিদ নির্মাণ করবে ইন্দোনেশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬

অ
গাজায় ১০০ মসজিদ নির্মাণ করবে ইন্দোনেশিয়া

গাজার সবচেয়ে প্রাচীন ওমরি মসজিদ ধ্বংসে আগে (বায়ে) ও পরে (ডানে) /ছবি : সংগৃহীত

দখলকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১০০ মসজিদ নির্মাণ করবে ইন্দোনেশিয়া। এই পরিকল্পনার কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জুসুফ কাল্লা।

তিনি বলেন, আমরা খুব দ্রুত গাজাবাসীদের জরুরি প্রয়োজন সাড়া দিতে চাচ্ছি। বিশেষ করে সামনে রমজান মাস।

বর্তমানে ইন্দোনেশিয়ান মসজিদ ব্যবস্থাপনা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘গাজার পরিস্থিতি সম্পর্কে ইন্দোনেশিয়ার সবাইকে জানানো দরকার। গত দেড় বছরের যুদ্ধে ইসরায়েলি দখলদাররা এক হাজারের বেশি মসজিদ ধ্বংস হয়েছে। প্রথম পদক্ষেপ হিসেবে, কাউন্সিল ১০টি অস্থায়ী মসজিদ নির্মাণ করবে। এভাবে ১০০টি মসজিদ নির্মাণ করা হবে।’

তিনি আশা প্রকাশ করেছেন যে ইন্দোনেশিয়ার মুসলমানরা গাজায় মসজিদ নির্মাণের জন্য সমর্থন ও অবদান রাখবেন।

কাল্লা আরো বলেন, ‘আর গাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মসজিদ নির্মাণের বিষয়ে আলোচনা করছি।’

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ১৯ জানুয়ারি কার্যকর হয়েছিল। এর প্রথম পর্যায় ৪২ দিন স্থায়ী হবে। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দ্বিতীয় তারপর তৃতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে।

ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন