Logo

আন্তর্জাতিক

‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’ গানের তালে বরের নাচ, বিয়ে ভাঙলেন কনের বাবা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩২

অ
‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’ গানের তালে বরের নাচ, বিয়ে ভাঙলেন কনের বাবা

ভারতের দিল্লিতে এক বর তার বিয়ের অনুষ্ঠানে একটি জনপ্রিয় বলিউড গানে নেচে বিপদে পড়েছেন। বন্ধুদের প্ররোচনায় তিনি ‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’ গানে নাচতে গেলে কনের বাবা বিয়ে বাতিল করে দেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বরযাত্রী নিয়ে নয়াদিল্লির কনের বাড়ি গেলে বরের বন্ধুরা তাকে নাচতে আমন্ত্রণ জানান। যখন তিনি বন্ধুদের সাথে নাচচ্ছিলেন তখন ‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’ গানটি বাজছিল। আমন্ত্রিত অতিথিরাও তাকে নাচতে উৎসাহ দেয়, সবাই সেটা উপভোগও করছিল। কিন্তু বাধ সাধেন কনের বাবা। বরের এই কাজ কনের বাবার পছন্দ হয়নি। তিনি এই অনাকাঙ্ক্ষিত আচরণে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। অবশেষে বিয়েই বাতিল করে দেন। 

তিনি রেগে বলেছিলেন, বরের এই আচরণ তার পরিবারের মূল্যবোধের অপমান করেছে।

এ ঘটনায় কনে কান্নায় ভেঙে পড়েন। আর বর কনের বাবাকে বোঝানোর চেষ্টা করেন যে এটি শুধু মজার জন্য ছিল। কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়।

কনের পরিবার সূত্রে জানা গেছে, বিয়ে বাতিল হওয়ার পরও কনের বাবা দীর্ঘ সময় ধরে রেগে ছিলেন। এমনকি তিনি তার মেয়েকে বরের পরিবারের সাথে আর কোনো যোগাযোগ রাখতে নিষিদ্ধ করেছিলেন।

এ খবরটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

গত বছরের ডিসেম্বরে, উত্তরপ্রদেশের চন্দৌলিতে এক বর খাবার পরিবেশনে দেরি হওয়ায় বিয়ে বাতিল করে দেন। পরে ওই দিনই তার চাচাতো বোনকে বিয়ে করেন। এরপর কনের পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পরে সেই বরকে ৭ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করে কনের পরিবার।

ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন