Logo

আন্তর্জাতিক

জাতীয় সুরক্ষা আইনে হংকংয়ে ৪৫ গণতন্ত্রকামীর সাজা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৭:০৫

অ
জাতীয় সুরক্ষা আইনে হংকংয়ে ৪৫ গণতন্ত্রকামীর সাজা

ছবি : সংগৃহীত।

জাতীয় সুরক্ষা আইন চালুর পর এবার প্রথমবারের মতো আদালত গণতন্ত্রকামী আন্দোলনকারীদের সাজা দিয়েছে হংকং।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় সুরক্ষা আইন ভাঙার অভিযোগে ৪৫ জনকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে হংকং হাইকোর্ট।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, সাজাপ্রাপ্তদের মধ্যে আইন বিশেষজ্ঞ বেনি তাই-কে সবচেয়ে দীর্ঘ সাজা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এই গণতন্ত্রকামী আন্দোলনের পরিকল্পনা করার অভিযোগ থাকায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

গণতন্ত্রকামীদের বিরুদ্ধে অভিযোগ, তারা আন্দোলন করে হংকং সরকার ও নিরাপত্তা বাহিনীকে অচল করে দেওয়ার চেষ্টা করেছিল। সরকার নিযুক্ত বিচারপতিদের সামনে কিছু আন্দোলনকারী দোষ স্বীকার করে নেন, কিছু আন্দোলনকারীকে দোষী বলে সাব্যস্ত করে আদালত। 

প্রসঙ্গত, নতুন আইন চালু করে গণতন্ত্রকামীদের আন্দোলন গুঁড়িয়ে দেওয়ার পর এটাই হংকং-এর সবচেয়ে বড় জাতীয় সুরক্ষা মামলা ছিল।

এর আগে আন্তর্জাতিক ক্ষেত্রে হংকং-এ চালু করা এই জাতীয় সুরক্ষা আইনের তীব্র সমালোচনা হয়েছিল। 

এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। কারণ শাস্তিপ্রাপ্তদের মধ্যে অস্ট্রেলিয়ার নাগরিক গর্ডন এনজি-ও রয়েছেন।

এ সম্পর্কে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং বলেছেন, ‘যেভাবে এই আইন চালু করা হয়েছে এবং তা প্রয়োগ করা হচ্ছে, তাতে অস্ট্রেলিয়ার প্রবল আপত্তি আছে।’

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন