ছবি : দ্য এক্সপ্রেস ট্রিবিউন
জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, সৌদি আরবে আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, যদি এই পূর্বাভাস সঠিক হয়, তবে দেশটিতে ১ মার্চ (শুক্রবার) থেকে শুরু হবে মাহে রমজান।
তিনি আরও জানান, এ বছর রমজান মাস ২৯ দিনের হবে এবং ৩০ মার্চ সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপন হতে পারে। তবে চাঁদ দেখার চূড়ান্ত ঘোষণা দেবে সৌদি সুপ্রিম কোর্ট।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিভাগ দেশে রমজান শুরু হয়। সে অনুযায়ী, বাংলাদেশে ২ মার্চ (শনিবার) প্রথম রোজা পালনের সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়াবিদদের মতে, এ বছর রমজানের শুরুতে শীতকাল শেষ হয়ে বসন্ত শুরু হবে। ফলে দিনের তাপমাত্রা তুলনামূলক কম থাকতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে।
সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

