Logo

আন্তর্জাতিক

মেক্সিকোতে বাসে আগুন, নিহত ৪১ যাত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১

অ
মেক্সিকোতে বাসে আগুন, নিহত ৪১ যাত্রী

ভয়াবহ আগুনে ভস্মীভূত বাস | ছবি : রয়টার্স

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের তাবাস্কো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার (৮ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে প্রদেশের এসকার্সেগা শহরের কাছে একটি বাস ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটিতে আগুন লেগে ৪১ যাত্রীর মৃত্যু হয়। 

বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, কানকুন থেকে ৪৮জন যাত্রী নিয়ে গাড়িটি তাবাস্কো যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয়। 

তিনি আরও জানান, মর্মান্তিক এ ঘটনায় তারা গভীরভাবে দুঃখিত। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে সংশ্লিষ্টরা। দুর্ঘটনাকবলিত বাসটি গতি সীমার মধ্যেই ভ্রমণ করছিল বলেও জানিয়েছেন তারা।

তাবাস্কো প্রাদেশিক সরকার জানায়, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতদের শনাক্তকরণের কাজ চলছে। সরকারের সেক্রেটারি রামিরো লোপেজ বলেন, ‘কর্তৃপক্ষ নিহতদের পরিচয়সহ বিস্তারিত তথ্য প্রদান করবে।’

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন