Logo

আন্তর্জাতিক

লেবাননে শেষ দুই মাসে নিহত দুই শতাধিক শিশু: ইউনিসেফ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৪:৩৭

অ
লেবাননে শেষ দুই মাসে নিহত দুই শতাধিক শিশু: ইউনিসেফ

ছবি : সংগৃহীত।

গত দুই মাসে লেবাননে ২০০ জনেরও বেশি শিশু নিহত এবং ১১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে, জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ)। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, গত বছর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩১ জনে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

জেনেভায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, ‘শুধু গত দুই মাসেই দুই শতাধিক শিশু নিহত হয়েছে। এই ভয়াবহতা সকলের কাছে অগ্রহণযোগ্য।’ 

তিনি এই হত্যাকাণ্ডের জন্য কে দায়ী সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘যারা কিছুটা হলেও সংবাদমাধ্যমের খবর অনুসরণ করেন, তারা জানেন এর জন্য কারা দায়ী।’ 

এল্ডার বলেছেন, ‘লেবানন এবং গাজার যুদ্ধের মধ্যে মিল রয়েছে, যেখানে ইসরাইল- হামাসের মধ্যে ১৩ মাস বয়সী যুদ্ধে নিহত ৪৩ হাজারের এরও বেশি লোকের একটি উল্লেখযোগ্য অংশ শিশু।’ 

প্রসঙ্গত, ইউনিসেফ শিশুদের মনোসামাজিক সহায়তা এবং যুদ্ধ থেকে পালিয়ে আসা লক্ষাধিক শিশুকে চিকিৎসাসেবা সরবরাহ করে আসছে।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন