Logo

আন্তর্জাতিক

গাজায় হামাসের শাসন আর থাকবে না : নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৬:১৫

অ
গাজায় হামাসের শাসন আর থাকবে না : নেতানিয়াহু

ছবি : সংগৃহীত।

যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর এ ভূখণ্ড শাসন করতে পারবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৯ নভেম্বর) ফিলিস্তিনের গাজা উপত্যকা সফরে গিয়ে এ মন্তব্য করেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানও গাজায় নেতানিয়াহুর সফরসঙ্গী হয়েছিলেন।

বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইসরায়েল এখনো ১০১ জন জিম্মির অবস্থান শনাক্ত করার চেষ্টা ছাড়েনি বলেও জানান নেতানিয়াহু। তিনি প্রতিজন জিম্মিকে ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। ওই জিম্মিরা এখনো গাজার ভেতরেই অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

রেকর্ড করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘যেই আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন, তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা আপনাকে খুজে বের করব ও শাস্তি দেব। আর যিনি আমাদের কাছে একজন জিম্মিকে নিয়ে আসবেন, তাকে ও তার পরিবারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বেছে নিন, পছন্দ আপনার, কিন্তু ফলাফল একই থাকবে। আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব।’ তার গাজা সফরের সময় এ ভিডিও রেকর্ড করা হয়।

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন