Logo

আন্তর্জাতিক

৩০ দেশের ভালোবাসা দিবসকে রাঙাবে তুরস্কের সাড়ে ৭ কোটি গোলাপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯

অ
৩০ দেশের ভালোবাসা দিবসকে রাঙাবে তুরস্কের সাড়ে ৭ কোটি গোলাপ

আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে ৩০টি দেশে অন্তত সাড়ে সাত কোটি গোলাপ ফুল রপ্তানি করেছে তুরস্ক।

রোববার (৯ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। 

সংবাদ সংস্থাটির আরবি ভার্সনের একটি প্রতিবেদনে জানানো হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন ডে’ উপলক্ষে নেদারল্যান্ড, ইংল্যান্ড ও জার্মানিসহ মোট ৩০টি দেশে সাত কোটি গোলাপ ফুল রপ্তানি করেছে তুরস্ক।

এ প্রসঙ্গে তুরস্কের সৌন্দর্য সামগ্রী রপ্তানিকারক সমিতির সভাপতি ইসমাইল ইয়ালমাজ আনাদোলুকে বলেছেন, ২০২৫ সালের গোড়াতেই এই খাতটি ভালো শুরু করল। 

সূত্র : আনাদোলু এজেন্সি



Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন