Logo

আন্তর্জাতিক

ধর্ষণের অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:৩৪

অ
ধর্ষণের অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত।

নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ খবর জানিয়েছে নরওয়ে পুলিশ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন।

মারিয়াসের বিরুদ্ধে অভিযোগ, তিনি এমন একজনের সঙ্গে যৌনাচার করেছেন, যিনি অচেতন ছিলেন বা তিনি বাঁধা দেওয়ার মতো অবস্থায় ছিলেন না।

পুলিশ উল্লেখ করেছে, মারিয়াস একজন ভিকটিমের সঙ্গে ‘যৌনাচার করলেও সহবাস করেননি’।

ভিকটিম একজন নারী, বয়স বিশের কোটায়। যেদিন ধর্ষণের ঘটনা ঘটেছে, তার আগে ওই তরুণী মারিয়াসকে চিনতেন না। সেদিনই তাদের দেখা হয় বলে দাবি করেছেন তার (তরুণীর) আইনজীবী হেগ সলোমন। তিনি বলেন, ‘ওই তরুণী মারিয়াসের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন না।’

স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) রাতে মারিয়াসকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তিনি বন্দিশালায় ছিলেন। তার আইনজীবী দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে’কে জানান, তার মক্কেল নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

এনআরকের খবরে আরও বলা হয়েছে, মারিয়াসের বিরুদ্ধে চারজন নারী ও একজন পুরুষের সঙ্গে একাধিক অপরাধ সংঘঠনের অভিযোগ আনা হয়েছে।

ওই চার নারীর মধ্যে তিনজনের সঙ্গে মারিয়াসের প্রেমের সম্পর্ক রয়েছে। তার বিরুদ্ধে ওই তিন নারীকে নিপীড়ন করার অভিযোগ উঠেছে। এছাড়া এক তরুণকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আছে মারিয়াসের বিরুদ্ধে।

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন