Logo

আন্তর্জাতিক

ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছেন বাইডেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৮:৪১

অ
ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছেন বাইডেন

ছবি : সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন সরবরাহের অনুমোদন দিয়েছেন। এই মার্কিন নতুন অস্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি ধীর করতে সাহায্য করতে পারে।

বুধবার (২০ নভেম্বর) একজন মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, ইউক্রেন এসব মাইন তাদের নিজের ভূখণ্ডে ব্যবহার করবে। তবে সেখানে হলেও জনবহুল এলাকায় এগুলো ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।’

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ক্রেমলিন রয়টার্সের মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এতদিন ইউক্রেনকে অ্যান্টি-ট্যাংক মাইন সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এবার এর সঙ্গে অ্যান্টি-পার্সোনেল মাইনের সংযোজনের উদ্দেশ্য রাশিয়ার পদাতিক সেনার অগ্রগতি প্রতিহত করা।

এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) যুদ্ধের সহস্রতম দিনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। যদিও আগেই হামলা চালানো হলে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়ে রাখে মস্কো। তাই এবারের হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন