পাকিস্তান পৌঁছেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়্যিপ এরদোয়ান পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে বুধবার সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন।
এরদোয়ানকে ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ পাকিস্তানি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল স্বাগত জানান।
প্রেসিডেন্ট এরদোয়ান তার স্ত্রী এমিনে এরদোয়ান, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের ও যোগাযোগ পরিচালক ফাহরেত্তিন আলতুনসহ একটি প্রতিনিধিদল নিয়ে আসেন।
এরদোয়ান বৃহস্পতিবার শাহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের সপ্তম বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে চুক্তি স্বাক্ষর করবেন এবং একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে নির্ধারিত রয়েছে।
এরদোয়ান তুরস্ক-পাকিস্তান বিজনেস ফোরামে অংশ নেবেন। প্রেসিডেন্ট ভবনে জারদারির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে।
এর আগে, গত রোববার এরদোয়ান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফরে বের হন। প্রথম দুই দেশে সফর শেষে পাকিস্তানে পৌঁছান তিনি।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়িয়েছে। নৌযান ও মানববিহীন আকাশযান (ইউএভি) কেনার উপর চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
তুরস্ক ২০১৯ সালে এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে তার এশিয়া আনিউ উদ্যোগ চালু করে।
- ওএফ

