Logo

আন্তর্জাতিক

আটা মাখার সময় এ কী করলেন রাঁধুনি!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬

অ
আটা মাখার সময় এ কী করলেন রাঁধুনি!

ভারতের কানপুরের একটি রেস্তোরাঁর রাঁধুনির অস্বাস্থ্যকর আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন রাঁধুনি রাস্তার পাশে নোংরা জলে হাত ডুবিয়ে রুটি তৈরির আটা মাখছেন। ভিডিওটি এক ভক্তের তোলা, যিনি মহাকুম্ভের জন্য প্রয়াগরাজ যাচ্ছিলেন। 

এই দৃশ্য দেখে ভক্ত উদ্বিগ্ন হয়ে রাঁধুনির সঙ্গে কথা বলেন এবং তাকে সতর্ক করেন, এমন অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি করা ঠিক নয়। কারণ মানুষ তাদের রেস্তোরাঁয় এসে খাবার খায়। পরিষ্কার-পরিচ্ছন্নতা আশা করে।

ভক্তটি রাঁধুনির কাছে জানতে চান, ‘তুমি কত পুরনো জল দিয়ে ময়দা মাখছো? এটা করা ঠিক নয়। মানুষ তোমাকে বিশ্বাস করে, তোমার রেস্তোরাঁতে আসে, তাই এটা উচিত নয়।’ তবে রাঁধুনি কোনোভাবে থামেননি। কাজ চালিয়ে যাচ্ছেন যে সেটা ভিডিওতে স্পষ্টভাবে দেখা গেছে।

এ ঘটনার প্রেক্ষিতে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ উত্থিত হয়েছে। বিশেষত, ২০২৩ সালে মুম্বাইয়ের প্রশাসন (এফডিএ) ৬৮টি রেস্তোরাঁর স্বাস্থ্যবিধি যাচাইয়ের সময় খুঁজে পায়, সেগুলি সঠিক স্বাস্থ্যবিধি মানছে না। বেশ কিছু রেস্তোরাঁর রান্নাঘরও অস্বাস্থ্যকর অবস্থায় ছিল। এর ফলে এসব রেস্তোরাঁকে স্বাস্থ্যগত শর্ত উন্নত করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন