বিয়ের আসরে নগদ ৫ লাখ টাকার যৌতুক ফিরিয়ে দিলেন বর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬
ছবি : সংগৃহীত
বিয়ের আসরেই নগদ ৫ লাখ টাকার যৌতুক ফিরিয়ে দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন এক যুবক। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থান প্রদেশের জয়সালমীরে এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জয়সালমীরে করলিয়া গ্রামে বিয়ে হয় বর পরমবীর রাঠোর ও কনে নিকিতা ভাটির। বিয়ের অনুষ্ঠানে কনের পরিবার বরকে উপহার হিসেবে ৫ লাখ ৫১ হাজার টাকা দেন। কিন্তু পরমবীর সেই টাকা গ্রহণ না করে ফিরিয়ে দেন। পরে সামাজিক মাধ্যমে এই খবর ভাইরাল হলে বেশ প্রশংসিত হন ওই যুবক।
তিনি জানান, ‘যখন আমাকে টাকা দেওয়ার চেষ্টা করা হয়, তখন আমি খুব দুঃখিত হয়েছিলাম। আমাদের সমাজে এখনো এমন কুপ্রথা চলে আসছে, যা মেনে নেওয়া যায় না। আমি বাবার সাথে আলোচনা করে যৌতুক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পরমবীরের পরিবারের সদস্যরা তার এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা যদি এই কুপ্রথার বিরুদ্ধে দাঁড়াই না, তাহলে কখনোই সমাজে পরিবর্তন আসবে না। আমাদের উদাহরণ তৈরি করতে হবে, যাতে অন্যরা এই অপসংস্কৃতি বন্ধ করার সাহস পায়।’
এটিআর/

